রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ২২ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরুর কথা থাকলেও বিশেষ কারণে তা পিছিয়ে ২৬ মে করা হয়।
তবে চলমান পরীক্ষাগুলো ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
টানা ৩৬ দিনের ছুটি শেষে ১ জুলাই আবার নিয়মিত ক্লাস শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৫১৪ ঘ.
bdnews24