ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি, বিএ ও বিএসএসের শুক্রবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে ওই তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৯৫৩ ঘ.
bdnews24