২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন ছাড়া ছুটিতে থাকা চবি শিক্ষক বরখাস্ত

অনুমোদন ছাড়া ছূটিতে থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকম)- অনুমোদন ছাড়া ছূটিতে থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৮৪তম সিন্ডিকেট সভায় ইনস্টিটিউট অব মেরিন সাইয়েন্স এর সহকারী অধ্যাপক এস এম নুরুল আমিনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। একই সভায় শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগে মোতাহার হোসেন নামে এক নিরাপত্তাকর্মীকেও চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শিক্ষক সাধারণ ছুটির বাইরে (অননুমোদিত) অতিরিক্ত এক বছর শিক্ষা ছুটিতে থাকায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই শিক্ষক নির্ধারিত শিক্ষা ছুটির পর গত বছরের ২৩ মার্চ থেকে অনির্ধারিত ছুটিতে রয়েছেন। তাকে কর্মস্থলে হাজির হতে বারবার নোটিস দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে গত বছরের ২৫ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে নিরাপত্তাকর্মী মোতাহারের বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৯৫১ ঘ.