২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেকে নেমেছে ‘শূন্য পাস স্কুল’

এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা আগের বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা আগের বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮টি। এবার এ সংখ্যা নেমে এসেছে ১৪-এ, যার ৯টিই মাদ্রাসা বোর্ডের। সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। ২০১০ এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৯টি। এর আগের বছর ২০০৯ সালে ছিল ৭২টি, ২০০৮ সালে ৯১টি এবং ২০০৭ সালে ২৪৮টি প্রতিষ্ঠান থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি। এবার কেউই উত্তীর্ণ হয়নি এমন তালিকায় কারিগরি বোর্ডের রয়েছে চারটি প্রতিষ্ঠান। আর সাধারণ আটটি বোর্ডের মধ্যে শুধু ঢাকা বোর্ডে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। তবে রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুর বোর্ডে এ ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২১১৩ ঘ.