২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরিতে এ কে খান ইউসেপ সেরা

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে কারিগরি শিক্ষা বোর্ডে এবার শীর্ষস্থান দখল করেছে চট্টগ্রামের এ. কে. খান ইউসেপ টেকনিক্যাল স্কুল, তাদের পয়েন্ট ৯১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে কারিগরি শিক্ষা বোর্ডে এবার শীর্ষস্থান দখল করেছে চট্টগ্রামের এ. কে. খান ইউসেপ টেকনিক্যাল স্কুল, তাদের পয়েন্ট ৯১। এ স্কুলের ৬০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। ৮৫ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিরপুরের ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুল, এ স্কুলেরও ৬০ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। তৃতীয় স্থানে রয়েছে খুলনার ইউসেফ মহসিন টেকনিক্যাল স্কুল। তাদের পয়েন্ট ৮৪ দশমিক ৪৫। এখান থেকে ৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে, যাদের ৪৭ পেয়েছে জিপিএ-৫। চতুর্থ স্থানে রয়েছে ইউসেপ-রাজশাহী টেকনিক্যাল স্কুল, পঞ্চমে ডেমরার বাইয়ানী হাই স্কুল, ষষ্ঠ সভারের সোসাইটি অব সোসাল রিফর্ম হাই স্কুল, সপ্তমে যশোরের শার্শা পাইলট হাই স্কুল, অষ্টমে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়, নবমে নারায়ণগঞ্জের খানচান রাবাত চন্দ্র হাই স্কুল এবং দশমে নারায়ণগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া হাই স্কুল। এছাড়া ১১তম থেকে ২০ এর মধ্যে পর্যায়ক্রমে রয়েছে পাবনার চাটমহর আর সি এন অ্যান্ড বি এস এন হাই স্কুল, টাঙ্গাইলের ঘটাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জের কলাগাছি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নাটোরের শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার ভেরামারা পাইলট উচ্চ বিদ্যালয়, যশোরের বুরুজবাগান গালর্স উচ্চ বিদ্যালয় ও দিনাজপুরের টেক্সাইল ভোকেশনাল ইনস্টিটিউট। তিন গুণ বেড়েছে জিপিএ-৫ কারিগরি শিক্ষাবোর্ড এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা প্রায় ৩ গুণ বেড়েছে বলে ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে। এ শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫২৪ জন। গত বছর পূর্ণ জিপিএ পেয়েছিল এক হাজার ২০৫ জন। গত বছরের তুলনায় এবার ২ হাজার ৩১৯ জন বেশী জিপিএ-৫ পেয়েছে। কারিগারি শিক্ষাবোর্ডের অধীনে এবার ৯১ হাজার ১৭০জন অংশগ্রহণ করে, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ৫৬৬ শিক্ষার্থী। গত বছর পাস করেছিল ৬৭ হাজার ৫২১ জন। কারিগরি শিক্ষাবোর্ডে এবার পাশের হার ৮০ দশমিক ৬৯ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএইচএস/এএল/২০১১ ঘ.