ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর মাদ্রাসা বোর্ডে উত্তীর্ণের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
এ বোর্ড থেকে মোট উত্তীর্ণ হয়েছে ৮৮ দশমিক ৪৭ শতাংশ শিক্ষার্থী, যা গতবছরে তুলনায় ৫ দশমিক ২৪ শতাংশ বেশি।
সোমবার সারাদেশে মাদ্রাসাসহ ১০টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর মাদ্রাসা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ২ লাখ ৭৩ হাজার ৬৫ জন, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৭২ জন।
জিপিএ-৫ পেয়েছে মোট ১৩ হাজার ৪৩৬ শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৬৮০ জন বেশি।
গত বছর মাদ্রাসা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৭৫৬ জন।
উত্তীর্ণের হারে দেখা গেছে, মাদ্রাসা বোর্ডের চারটি শাখার মধ্যে সাধারণ শাখায় ৮৭ দশমিক ৭১ শতাংশ, মুজাব্বিদ শাখায় ৮২ দশমিক ৪০ শতাংশ এবং হিফজুল কুরআন শাখায় ৯৪ দশমিক ৫৯ এবং বিজ্ঞান শাখায় ৯৪ দশমিক ৩৬ শতাংশ পাস করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৬৫০ ঘ.
bdnews24