গাজীপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েনন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস) কোর্সে ভর্তির সময় বাড়ানো হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।।
এতে বলা হয়েছে, ডিগ্রি ১মবর্ষ বিএ/বিএসএস/বিএসসি/বিবিএস/বিমিউজ/বি-স্পোর্টস ও বিএফএ কোর্সে আগামী ১৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া এবং ৫ জুন পর্যন্ত বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে।
কোর্সগুলোর ক্লাস শুরু হবে আগামী ১৬ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮৪০ ঘ.
bdnews24