২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হয়নি

বিএনপি’র হরতালে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি’র হরতালে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হয়নি। তবে রাউজানে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার হরতালের মধ্যে প্রশাসনিক কার্যক্রম চালু থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। চবি ক্যাম্পাস থেকে কোনো বাস ছেড়ে না গেলেও নির্ধারিত সময়ে সব শাটল ট্রেন ক্যাম্পাস ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসে সবকিছুই স্বাভাবিক থাকলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল না। ক্যাম্পাসে কোনো মিছিল-সমাবেশও হয়নি বলে জানান তিনি। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ কর্মকর্তা জানান, হরতাল হলেও আবাসিক এ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস হয়েছে। এছাড়া প্রশাসনিক কার্যক্রমও সচল ছিল বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৫৪ ঘ.