২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমএড কোর্সে ভর্তি শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ (জানুয়ারি-ডিসেম্বর) শিক্ষাবর্ষে এমএড (মাস্টার্স অব এডুকেশন) কোর্সে ভর্তি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

গাজীপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ (জানুয়ারি-ডিসেম্বর) শিক্ষাবর্ষে এমএড (মাস্টার্স অব এডুকেশন) কোর্সে ভর্তি শুরু হয়েছে। গত ১২ এপ্রিল থেকে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ করে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি হতে পারবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬-২০০৭ বা এর পরের শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল অথবা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে øাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরাও এ কোর্সে ভর্তি হতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য গাজীপুরের বোর্ডবাজারে বাংলাদেশ শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিটে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৬৩৫ ঘ.