২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির হল থেকে দুই ছাত্রলীগকর্মী বহিষ্কার

অস্ত্র রাখার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র রাখার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহি®কৃতরা হলো- আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রফিকুননবী মিঠু ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈমুর রহমান। হল প্রভোস্ট অধ্যাপক আ ব ম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাতে ২০৮, ২০৯, ৩০৪, ৩০৫, ৩০৮, ৩১২ ও ৩১৪ নম্বর কক্ষে তল্লাশি চালানো হয় এসব কক্ষ থেকে রড, স্ট্যাম্প, চাপাতি, হকিস্টিক, পাইপ, চেইনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রভোস্ট জানান, অস্ত্র রাখার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাৎক্ষণিকভাবে ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র মিঠু ও নাঈমুরকে হল থেকে বহিষ্কার করা হয়। হলের পরিবেশ শিক্ষার উপযোগী রাখতে ধারাবাহিকভাবে এমন অভিযান চলবে বলে জানান আ ব ম ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৪৯ ঘ.