২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি দ্বিতীয় পত্রে অনুপস্থিত ৮ হাজার, বহিষ্কার ১৫৪

এইচএসসি ও সমমানের পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে ৮ হাজার ৭১২ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বিভিন্ন বোর্ডে ১৫৪ শিক্ষার্থী ও তিন জন পর্যবেক্ষক বহিষ্কার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে ৮ হাজার ৭১২ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বিভিন্ন বোর্ডে ১৫৪ শিক্ষার্থী ও তিন জন পর্যবেক্ষক বহিষ্কার হয়েছেন। এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। এর আগে তিনটি পরীক্ষায় ২৫ হাজার ১৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত এবং ২২৩ জনকে বহিষ্কার করা হয়। এনিয়ে চারটি পরীক্ষায় মোট ৩৩ হাজার ৮৪২ শিক্ষার্থী অনুপস্থিত এবং ৩৭৭ শিক্ষার্থীকে বহিষ্কার হল। এবার দেশের ২ হাজার ১৯৬টি কেন্দ্র ছাড়াও বিদেশের চারটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে। এতে অংশ নিচ্ছে ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়। পরীক্ষায় ঢাকা বোর্ডে ২ হাজার ৮০৭ জন, রাজশাহীতে ৮৮২, চট্টগ্রামে ৬৫৩, কুমিল্লায় ৬৩৯, সিলেটে ৪৩১, বরিশালে ৩৭৮, দিনাজপুরে ৫৫৫ এবং যশোর বোর্ডে ১ হাজার ১২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৪২৬ জন এবং কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ৮১৫ শিক্ষার্থী। ঢাকা বোর্ডে ৪১ জন, রাজশাহীতে ১১, কুমিল্লায় ৮, যশোরে ১৫, চট্টগ্রামে ২২, সিলেটে ৪, রবিশালে ২১ এবং দিনাজপুর বোর্ডে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি বোর্ডে ১৯ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বোর্ডে তিন পর্যবেক্ষক বহিষ্কার হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩৭৩ জন বেশি। ২০১১ সালে পরীক্ষার্থী ছিল সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন। আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়ে ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২২৪৪ ঘ.