২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের ‘পিটুনিতে’ আহত ২৫ শিক্ষার্থী

সিলেট নগরীর একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিটুনিতে ২৫ শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

সিলেট, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিটুনিতে ২৫ শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। কাজী জালাল উদ্দিন সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেন। শিক্ষার্থীদের বরাত দিয়ে অভিভাবক সিমারা বেগম ও মুসলিম উদ্দিন জানান, প্রধান শিক্ষক আ ফ ম রেজাউল কবীর ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে পাঠদানের সময় পড়া না পারায় শিক্ষার্থীদের বেত ও ডাস্টার দিয়ে মারধর করেন। এতে ৫ম শ্রেণির লিজা, সালমা, মীম, জোসনা, সামিয়া, নার্গিস, আফরিন, মিনারা, তুহেল, আল-আমিন, ৪র্থ শ্রেণির শ্রাবণী, ৩য় শ্রেণির বিলকিস, হাবীবুর রহমান, সোহানী, আইরিনসহ অন্তত ২৫ জন আহত হয়। তারা এ শিক্ষকের কাছে তাদের সন্তানরা নিরাপদ নয় বলে উল্লেখ করে তার অপসারণ দাবি করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক আফম রেজাউল কবীর মারধরের কথা অস্বীকার করেন। তবে শিক্ষার্থীরা কিভাবে আহত হয়েছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.