রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী সন্দেহে এক শিক্ষার্থীকে মরধর করার অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে মঙ্গলবার বিকাল ৪টার দিকে রুহুল আমীন নামে ওই ছাত্রকে মারধর করে ছাত্রলীগ। রুহুল আমীন মার্কেটিং বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র।
মতিহার থানার ওসি আনিসুর রহমান আনিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের কিছু কর্মী ওই শিক্ষার্থীকে শিবিরকর্মী সন্দেহে মারধরের সময় ক্যাম্পাসের দায়িত্বরত পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রুহুল আমীনকে হাসপাতালেই আটক রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার কাছে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি খবর শুনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯২১ ঘ.
bdnews24