২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সেই শিক্ষককে বরখাস্তের সুপারিশ

শ্রেণীকক্ষে শিক্ষার্থী পিটিয়ে আহত করার ঘটনায় চট্টগ্রামে ছালেহ জহুর সিটি করপোরেশন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রেণীকক্ষে শিক্ষার্থী পিটিয়ে আহত করার ঘটনায় চট্টগ্রামে ছালেহ জহুর সিটি করপোরেশন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ এসেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগের কর্মকর্তারা রোববার স্কুলে গিয়ে এ ঘটনার প্রথমিক সত্যতা পেলে এ সুপারিশ করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নুরুল আলম নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সহকারী শিক্ষা কর্মকর্তা এ আর ফারুকী নগরের আসকার দীঘির পাড়ে অবস্থিত ওই বিদ্যালয় পরিদর্শন করে শ্রেণীকক্ষে ছাত্রকে পেটানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন।” “ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করার নথি সিটি মেয়র এম. মনজুর আলমের কাছে পাঠানো হয়েছে। অনুমতি পেলে বরখাস্তসহ শিক্ষকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করা হবে।” কর্পোরেশন পরিচালিত ওই কিন্ডারগার্টেন স্কুলের ইংরেজি শিক্ষক শিরিন আক্তার শনিবার পঞ্চম শ্রেণীর ছাত্র সৈয়দ মোহাম্মদ আজরিন জিহাদকে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে আহত করে। এতে সে বাম হাত ও কাঁধে আঘাত পায়। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ১১ ধরণের শারিরীক ও দুই ধরণের মানসিক শাস্তি নিষিদ্ধ করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/পিডি/২০৫৩ ঘ.