২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী গ্রেপ্তার

শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ ও ক্লাস থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ ও ক্লাস থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে চবি’র আরবি বিভাগে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শিবিরকর্মী। চবি প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বিভাগের সভাপতি এস এম রফিকুল আলম তার বিভাগের একটি বর্ষের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছেন। “এই কারণে শিবিরকর্মী হান্নান শ্রেণী কক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দেয় এবং পরীক্ষার সময়সূচি নির্ধারণ করায় বিভাগের সভাপতির সঙ্গে অশালীন আচরণ করে।” পরে ওই শিক্ষক পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। ওই দিন থেকে টানা ৩৮ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর গত ১৮ মার্চ শিবিরের ধর্মঘটের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২৪ ঘ.