২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজে ‘বাংলা উৎসব’

শতবর্ষ পূর্তির উৎসব করেছে চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতবর্ষ পূর্তির উৎসব করেছে চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কলেজের লিচু তলায় বেলুন উড়িয়ে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখর দস্তিদার উৎসব উদ্বোধন করেন। উংসবে বাংলা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে অন্য বিভাগগুলোর শিক্ষকরাও অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা বের হয়। উৎসবের কর্মসূচিকে চার পর্বে ভাগ করে উদযাপন করা হয়। চর্যাপদ পর্ব, মঙ্গল পর্ব, মাইকেল ও রবীন্দ্র-নজরুল পর্ব। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/২০৫৫ ঘ.