২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রশিবিরের সঙ্গে চবি লিয়াজোঁ কমিটির বৈঠক

শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে আবারও ছাত্রশিবিরের সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) লিয়াজোঁ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে আবারও ছাত্রশিবিরের সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) লিয়াজোঁ কমিটি। সোমবার দুপুরে চবি ক্যাম্পাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে লিয়াজোঁ কমিটির প্রধান অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে সৃষ্টি করা যায় তাই এ বৈঠক হয়েছে। মঙ্গলবার ছাত্রলীগের সঙ্গেও লিয়াজোঁ কমিটি বৈঠকে বসবে বলে জানান ড. ওসমান। এর আগে গত ২৩ ফেব্র“য়ারি লিয়াজোঁ কমিটি ছাত্রশিবিরের সঙ্গে বৈঠক করেছিল। চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক তরফাভাবে কোনো কিছু হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে বিবেচনা করে তা হলে আমরাও ভেবে দেখব। লিয়াজোঁ কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফেরাতে চবির প্রায় সব ছাত্র সংগঠন ও নগর রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছে। গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। পরদিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একটি লিয়াজোঁ কমিটি ও একটি তদন্ত কমিটি গঠন করে। ওই সংঘর্ষের পর থেকে বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে আগামী ১৮ মার্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৭ ঘ.