চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজ উদ-দৌল্লাহকে।
চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার থেকে এক বছরের জন্য সিরাজ উদ-দৌল্লাহ দায়িত্ব পালন শুরু করেছেন।
এর আগে সাবেক প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসিম হাসান গত ৬ মার্চ পদত্যাগ করেন।
গত ৮ ফেব্র“য়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন প্রক্টর নাসিম। বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে পরদিন তিনি পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৫ ঘ.
bdnews24