২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি প্রক্টরের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. নাসিম হাসান পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. নাসিম হাসান পদত্যাগ করেছেন। চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেণ, ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টর নাসিম হাসান মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। তা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গত ৮ ফেব্র“য়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে এক পক্ষের ছোঁড়া পাথরের আঘাতে মুখে আঘাত পান প্রক্টর নাসিম। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যান। গত সোমবার দেশে এসে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসিম হাসান গত ২৫ সেপ্টেম্বর প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন। এ নিয়ে গত আট মাসে চবি’র দুই প্রক্টর পদত্যাগ করলেন। সর্বশেষ গতবছরের ২ অগাস্ট ছাত্রলীগ কর্মীদের দুর্ব্যবহারের শিকার হয়ে পদত্যাগ করেছিলেন ফিন্যান্স বিভাগের শিক্ষক আখতার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/১৯২৪ ঘ.