চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হত্যাকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ দ্বিতীয় দফায় ১০ দিন বাড়ানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত কাজ শেষ না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে এ সময় বাড়ানো হয় বলে জানান তদন্ত কমিটির সদস্য সচিব ও চবি ভারপ্রাপ্ত প্রক্টর আবুল হাসনাত মোহাম্মদ সেলিমউল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ (বুধবার) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু তদন্ত কাজ শেষ না হওয়ায় আরো ১০ দিন সময় বাড়ানো হয়েছে।”
গত ৮ ফেব্র“য়ারি চবিতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। পরের দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
কিন্তু এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করতে না পারায় কমিটি গত ২৮ ফেব্র“য়ারি আরো সাত দিন সময় বাড়িয়ে নেয়।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নূরল আনোয়ার এ কমিটির প্রধান।
সংঘর্ষের পর ২ মার্চ পর্যন্ত চবি বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ২৯ ফেব্র“য়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বন্ধের সময় বাড়িয়ে ১৮ মার্চ ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৮৫৪ ঘ.
bdnews24