২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে মোট ৫৭ হাজার ২০৩ জন উত্তীর্ণ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে মোট ৫৭ হাজার ২০৩ জন উত্তীর্ণ হয়েছেন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল পর্যায়ে ২১ দশমিক ১৪ শতাংশ এবং কলেজ পর্যায়ে ২৩ দশমিক ৭৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এবার স্কুল এবং কলেজ পর্যায়ে তিন লাখ ১৯ হাজার ৪৬১ জন অংশ নেন। এরমধ্যে স্কুল পর্যায়ে ৩৪ হাজার ৯৬১ জন এবং কলেজ পর্যায়ে ২২ হাজার ২৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৩১৮ জন পুরুষ ও ৭ হাজার ৯২৪ জন নারী। আর কলেজ পর্যায়ে ২১ হাজার ৯৬২ পুরুষ এবং ১২ হাজার ৯৯৯ নারী পাস করেছেন। পরীক্ষার ফল (www.ntrca.gov.bd) এবং টেলিটকের (http://ntrca.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত বছরের ২ ও ৩ ডিসেম্বর এই নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ে ৪৪টি এবং কলেজ পর্যায়ে ৩৬টি বিষয়ে নিবন্ধনের জন্য সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে তিন লাখ ৫৪ হাজার ৩০৭ জন প্রার্থী আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৭৩০ ঘ.