চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে বন্ধ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী শনিবারের পরিবর্তে ১৮ মার্চ খুলবে।
বুধবার সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিন্ডিকেট সদস্য কাজী এস এম খসরুল আলম।
তিনি বলেন, “ক্লাস ও পরীক্ষা শুরু হবে ১৮ মার্চ থেকে। এর দুই দিন আগে (১৬ মার্চ) সব হল খুলে দেওয়া হবে।”
গত ৮ ফেব্রুয়ারি সংঘর্ষে নিহত দুই শিক্ষার্থীর প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
ওই দিন ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। পরদিন সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/২১৫২ ঘ.
bdnews24