চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম বর্ষের ক্লাস ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর দিন সকালে বিভাগে উপস্থিত হতে হবে।
ক্লাস শুরু হলেও প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে আসন পাচ্ছেন না। চতুর্থ বর্ষের ক্লাস শেষ হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৭ ঘ.
bdnews24