২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনীতে ৫৪৯১৮ জনকে বৃত্তি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৫৪ হাজার ৯১৮ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে, যাদের ২১ হাজার ৯৯৮ জন পেয়েছে ট্যালেন্টপুলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৫৪ হাজার ৯১৮ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে, যাদের ২১ হাজার ৯৯৮ জন পেয়েছে ট্যালেন্টপুলে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন বৃত্তির ফল ঘোষণা করেন। তিনি বলেন, “এবার ২১ হাজার ৯৯৮ জনকে ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯৭৯ জন ছাত্র ও ১১ হাজার ১৯ জন ছাত্রী। এ ছাড়া ৩১ হাজার ৭০৮ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে, যাদের ১৫ হাজার ৮৬৬ জন ছাত্র ও ১৫ হাজার ৮৪২ জন ছাত্রী।” এক হাজার ২১২ জনকে সম্পূরক বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০৫ জন ছাত্র ও ৬০৭ জন ছাত্রী রয়েছে। কোটা পূরণ করতে অন্য ইউনিয়নের মেধাবীদের সম্পূরক বৃত্তি দিয়ে কোটা পূরণ করা হয়েছে বলে জানান আফছারুল। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী প্রতিমাসে দুইশ টাকা করে এবং সাধারণ ও সম্পূরক বৃত্তিপ্রাপ্তরা প্রতিমাসে ১৫০ টাকা করে পাবে। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এ বৃৃত্তি দেওয়া হবে। মাসিক বৃত্তি ছাড়াও বৃত্তিপ্রাপ্তরা প্রতিবছর এককালীন দেড়শ টাকা করে পাবে। বৃত্তির ফিিল www.dpe.gov.bd, www.mopme.gov.bd, http://dpe.teletalk.com.bd অথবা মোবাইল থেকে DPE স্পেস থানা কোড স্পেস রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। গত ২৩ থেকে ৩০ নভেম্বর সারাদেশের ছয় হাজার ১৬৮টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হয়। এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৯৭ দশমিক ২৬ শতাংশ এং ইবতেদায়ীতে ৯১ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৬২৫ ঘ.