২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ সলিমুল্লাহ মেডিক্যালে ছাত্রলীগের মহড়া

নিষেধাজ্ঞা সত্ত্বেও রোববার ক্যাম্পাসে অবস্থান নেওয়ার পাশাপাশি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করেছে ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা সত্ত্বেও রোববার ক্যাম্পাসে অবস্থান নেওয়ার পাশাপাশি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করেছে ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা। রোববার অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক চলাকালে ছাত্রলীগের ‘আরিফ গ্র“প’ কলেজের ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় কলেজ উপাধ্যক্ষ সামিউল ইসলাম তাদের ক্যাম্পাস থেকে বের করে দেন। তবে কাউন্সিলের বৈঠক শেষে তারা আবার কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় এবং কলেজ অধ্যক্ষ অধ্যাপক এমএ আজহারকে ঘিরে ধরে। এ বিষয়ে জানতে জাইলে অবশ্য অধ্যক্ষ কোনো কথা বলতে রাজি হননি। ‘আরিফ গ্র“প’ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করার সময় ‘শোয়েব গ্র“পকে’ হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করতে দেখা যায়। উপাধ্যক্ষ সামিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা ওই সময় আহত অ্যাঞ্জেলের চিকিৎসার ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চায়। এ বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মিটফোর্ড শাখার সাধারণ সম্পাদক সেলিম সাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত অ্যাঞ্জেলের ব্যাপারে অ্যাকাডেমিক কাউন্সিলে কোন আলোচনা না হওয়ায় ছাত্ররা ক্ষিপ্ত।” গত ১০ ফেব্রুয়ারি আরিফ ও শোয়েব গ্র“পের মধ্যে সংঘর্ষের পর কলেজ ও ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তা সত্ত্বেও গত বৃহস্পতিবারও কলেজ ক্যাম্পাসে হাতাহাতিতে জড়ায় সরকার সমর্থক ছাত্র সংগঠনটির ওই দুই পক্ষ। সেসময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান এবং রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন উপাধ্যক্ষ সামিউল ইসলাম। রোববার ছাত্রলীগের ওই গ্রুপের ক্যাম্পাসে অবস্থান নেওয়া ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি। অ্যাকাডেমিক কাউন্সিলের তৃতীয় বৈঠকটি (রোববার) কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়। সোমবার পুনরায় অ্যাকাডেমিক কাউন্সিল বৈঠকে বসবে বলে জানান উপাধ্যক্ষ। ১০ ফেব্র“য়ারির মারামারিতে ছাত্রলীগের আহত সাত কর্মীর একজন অ্যাঞ্জেল। সেদিন পুলিশ অভিযান চালিয়ে ক্যাম্পাস থেকে ২০টি লোহার রড উদ্ধার করে। ছাত্রাবাসে মারামারির কারণে কেন্দ্রীয় ছাত্রলীগ সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ১৫ কর্মীকে বহিষ্কার করেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮৩৪ ঘ.