২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে শিক্ষক লাঞ্ছনা: ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার

গাজীপুরে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) এক শিক্ষককে লাঞ্ছনাকারীর বিচারের দাবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) এক শিক্ষককে লাঞ্ছনাকারীর বিচারের দাবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত তিন ছাত্রকে শাস্তি দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শিক্ষক সমিতির সভাপতি ড. শওকত ওসমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শৃঙ্খলা কমিটির সভায় ইলেক্ট্রিক্যাল ৩য় বর্ষের তিন ছাত্রকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছ। এরমধ্যে এ কে এম আরিফকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার, সুকান্ত মিত্রকে এক শিক্ষাবর্ষের জন্য (স্থগিত) বহিষ্কার এবং মো. আশরাফকে এক হাজার টাকা জরিমানা। এছাড়া এই তিনজন কখনো আর হলে সিট পাবে না বলেও সমিতির সভাপতি জানান। ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক গণেশ চন্দ্র রায় বলেন, কর্মসূচি প্রত্যাহার করায় কাল (বৃহস্পতিবার) থেকে ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। রাত সাড়ে ৯টায় শিক্ষক সমিতির সভাপতি ড. শওকত ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, গত ৫ ফেব্র“য়ারি তিনজন শিক্ষার্থী ডুয়েটের এসএম হলের প্রাধ্যক্ষ ইমরান হোসেন খানকে লাঞ্ছিত করে। বিষয়টি সমাধানের লক্ষ্যে বিকাল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সভা শেষ হয়। সন্ধ্যায় তিনি বলেন, ডুয়েটের আবসিক হলে মেধা তালিকা অনুযায়ী ছাত্রদের মধ্যে সিট বরাদ্দ হয়। কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় ফল খারাপ করায় আবাসিক হলে থাকার বৈধতা হারায়। তাই নিয়মানুযায়ী ওই ছাত্রদের এসএম হলের ৩০৩ নম্বর কক্ষটি তালাবন্ধ করে দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থীরা তালা ভেঙে ওই কক্ষে ঢোকে। এ ঘটনায় গত ৫ ফেব্র“য়ারি শিক্ষার্থীরা ওই হলের প্রাধ্যক্ষ ইমরান হোসেন খানকে লাঞ্ছিত করে। ডুয়েটের শৃঙ্খলা কমিটির কাছে বিচার চেয়ে আবেদন জানান তিনি। শৃঙ্খলা কমিটি ক’দফা বৈঠক করেও মঙ্গলবার পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে না পারায় বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের শুরু করেন শিক্ষকরা, বলেন তিনি। এ দাবিতে সকাল থেকে শিক্ষকরা কালো ব্যাচও ধারণ করেন। ডুয়েটের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক লাঞ্ছনাকারী ছাত্রদের বিচার এবং ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২২ ঘ.