২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

বসন্তবরণ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 05:21 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

পবিপ্রবি, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসন্তবরণ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। পিঠা উৎসব আয়োজক সিএসই অনুষদের ৫ম সেমিস্টারের শিক্ষার্থীরা জানান, প্রতিবারের মতো এবারো তারা আবহমান বাংলার ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করেন। পিঠা উৎসব উপলক্ষে ক্যাম্পাস সেজেছিল নতুন সাজে। এতে দেশীয় প্রায় ২৫ ধরনের পিঠা প্রদর্শন করা হয়। পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়া বরিশাল, পটুয়াখালী, দুমকি শহর থেকে অনেকেই উৎসবে আসেন পিঠা খেতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের ডিন অধ্যাপক আলী আজগর ভূইয়া, ড. সুলতান মাহমুদ, অধ্যাপক স্বদেশ চন্দ্র সামান্ত, সিএসই অনুষদের শিক্ষক জামাল হোসেন, কামরুল হাসান, কামাল হোসেন চৌধুরী, মনিবুর রহমান, আতিকুর রহমান, চিন্ময় ব্যাপারী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১৬ ঘ.