রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিক্ষকের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার ওই দাবিতে বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোভাযাত্রা ও মানবন্ধন করে। দু’ঘণ্টা পর দাবি পূরণের প্রতিশ্র“তি পেয়ে তালা খুলে দেয়।
গত ৮ ফেব্র“য়ারি ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদকে একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবদুল গফুর শারীরিকভাবে লাঞ্ছিত করেন। কিন্তু দোষী শিক্ষকের বিরুদ্ধে বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
বিভাগীয় সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন ধরে আমি অসুস্থ তাই বিভাগেও কম আসি।”
“সকালে বিভাগে তালা ঝোলানোর কথা জানতে পেরে বিভাগে আসি এবং শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের শান্ত করি। পরে শিক্ষার্থীরা তারা তালা খুলে দেয়।”
ফার্মেসি বিভাগের একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মূল দাবি দোষী শিক্ষকের বিচার ও ওই শিক্ষককে যেন বিভাগের পরীক্ষা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ফার্মেসি বিভাগে উদ্ভূত সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৫৬ ঘ.
bdnews24