২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে একুশে গ্রন্থমেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার অমর একুশে গ্রন্থ মেলা শুরু হয়েছে। চলবে ২১ ফেব্র“য়ারি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার অমর একুশে গ্রন্থ মেলা শুরু হয়েছে। চলবে ২১ ফেব্র“য়ারি পর্যন্ত। বিকালে দ্বিতীয় বিজ্ঞান ভবন চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘স্বপ্ন’ মেলাটির আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক এম নুরুল্লাহ, প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক শাহুরিয়া ইনাম, স্বপ্ন সংগঠনের প্রধান উপদেষ্টা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামসুদ্দিন ইলিয়াস ও সংগঠনের সভাপতি আবু ইনান মো. ইসমাইল সাগর। মেলায় সাতটি প্রতিষ্ঠানের ১৭টি স্টল রয়েছে। গ্রন্থমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০২৫ ঘ.