২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিক্ষক পেটানোর প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফার্মাসি বিভাগের সভাপতিকে পেটানোর প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। পরে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফার্মাসি বিভাগের সভাপতিকে পেটানোর প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। পরে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে র‌্যালি ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে শিক্ষার্থীরা আগামী তিনদিন ক্লাস বর্জনের ঘোষণা দেয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদকে একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবদুল গফুরের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি করে অভিযোগ করেন, শিক্ষার্থীদের স্বার্থরক্ষার জন্য সভাপতি স্যারকে মারধর করা হয়েছে। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ড. আফরাউজ জামান খান চৌধুরীর নেতৃত্বে অন্যান্য শিক্ষকরা উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহানের সঙ্গে সাক্ষাৎ করে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা শিক্ষক সমাজের ভাবমূর্তি রক্ষায় এর সুষ্ঠু বিচারের দাবি জানান উপাচার্যের কাছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্খিত বলে মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৮২৯ ঘ.