২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির প্রথম পুনর্মিলনী উৎসব শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে প্রথম উপাচার্য অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী তিনদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ছদরুদ্দিন আহমদ বলেন, আজ থেকে ২১ বছর আগে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয় পথ চলা শুরু করে। এই বিশ্ববিদ্যালযের খ্যাতি আজ দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। দেশের প্রযুক্তি খ্যাতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। “পুনর্মিলনী উৎসবে ক্যাম্পাস নতুন রূপে জেগে উঠেছে। এ উৎসব নতুন পুরাতনে সেতু বন্ধন তৈরি করবে”, যোগ করেন তিনি। অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয় দেশের একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। মোবাইলে ভর্তি প্রক্রিয়া, সেমিস্টার পদ্ধতি, তারবিহীন ইন্টারনেট ব্যবহারসহ অনেক পদ্ধতি যা শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শুরু হয়েছে।” উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন- শিকড়, দিক থিয়েটার, থিয়েটার সাস্ট, আজ মুক্ত মঞ্চ, মাভৈঃ আবৃত্তি সংসদের পরিবেশনা শুরু হয়। রাতে গান গাইবেন বারী সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন, কোষাধ্যাক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক নাজিয়া চৌধুরী প্রমুখ। দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর ১৯৯১ সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৪২ ঘ.