২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক মনোরঞ্জন সাহা আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মনোরঞ্জন সাহা (৬০) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মনোরঞ্জন সাহা (৬০) মারা গেছেন। ব্লাডক্যান্সারে আক্রান্ত মনোরঞ্জন চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ভারতের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১৯৮৩ সালে সহকারী অধ্যাপক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন মনোরঞ্জন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। অধ্যাপক মনোরঞ্জনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯১০ ঘ.