সিলেট, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে নিষেধাজ্ঞা অমান্য করে ক্যম্পাসে মিছিল- সমাবেশ করেছে ছাত্রলীগ।
বুধবার দুপুরে মিছিল শেষে তারা ক্যাম্পাসে প্রবেশ করে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
সেখানে আয়োজিত এক সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ, ছাত্রদের বহিষ্কারাদেশসহ তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও শর্ট সেমিস্টার চালুর দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কৃষি বিশ্ববিদ্যলয় ছাত্রলীগ সভাপতি আফরাদুল ইসলাম আফরাদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, ঋত্বিক দেব অপু, ধ্র“বজ্যোতি, মাহফুজুল হক, শামীম মোল্লা প্রমুখ
গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের প্রকাশিত ফলে অকৃতকার্য শিক্ষার্থীরা ফল পুনর্মূল্যায়নের দাবিতে ওইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করে। এরপর দুই দফা দাবিতে ২২ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাকে শিক্ষার্থীরা।
হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কারসহ ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানসহ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করেছে সভা-সমাবেশ।
সমাবেশে ছাত্রনেতারা বলেন, গত ১৭ দিন ধরে শিক্ষার্থীদের ডাকা ছাত্র ধর্মঘটে স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রশাসন এই অচলাবস্থা অবসানের কোনো উদ্যোগ নিচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24