২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসিএক বিষয়ে ফেল হলেও নবম শ্রেণীতে ভর্তি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এক বিষয়ে অনুত্তীর্ণরা শর্ত সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এক বিষয়ে অনুত্তীর্ণরা শর্ত সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে। তবে ২০১২ সাল থেকে জেএসসি-জেডিসিতে কোনো বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের নবম শ্রেণীতে ভর্তির সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তির নির্দেশনাবলী প্রকাশ করে পরিপত্র জারি করেছে। এর আগে জেএসসি-জেডিসিতে একাধিক বিষয়ে অনুত্তীর্ণরাও শর্ত সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তি হতে পারত। নির্দেশনায় বলা হয়, ২০১১ সালে জেএসসি ও জেডিসিতে এক বিষয়ে অনুত্তীর্ণরা নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তবে তাদের রেজিস্ট্রেশন স্থগিত থাকবে। ২০১২ সালের জেএসসি/জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। “২০১০ সালে একাধিক পরীক্ষায় অনুত্তীর্ণরা ২০১১ সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছিলো। ২০১১ সালে যারা অনুত্তীর্ণ হয়েছে তাদের এবার অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে পুনরায় পরীক্ষা দিতে হবে।” বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অগ্রাধিকারভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৯১৪ ঘ.