২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীরা পুরস্কৃত

যুক্তরাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অভাবনীয় ফল অর্জনকারী ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অভাবনীয় ফল অর্জনকারী ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের পরীক্ষায় অনন্য কৃতিত্বের জন্য মাধ্যমিকের (জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন-জিসিএসই) ৬০ জন এবং উচ্চ মাধ্যমিকের (জেনারেল সার্টিফিকেট অব এডুকেশন-জিসিই) ৪৬ জন শিক্ষার্থীকে গত ২১ জানুয়ারি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরস্কৃত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মূলত এসব তরুণকে স্বীকৃতি ও সাহস যোগাতে এ পুরস্কার দেওয়া হয়। এছাড়া শিকড়ের দিকে ফিরে তাকানো এবং বাবা-মার জন্মভূমি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে উৎসাহ যোগানো এ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য। ২০০৬ সাল থেকে এসব তরুণ শিক্ষার্থীদের পুরস্কার দিয়ে আসছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৮৩৩ ঘ.