২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি: ‘ক’ ইউনিটে প্রতি আসনে প্রতিযোগী ৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবে ৩৭ জন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবে ৩৭ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৭৭টি কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলও প্রকাশ করা হবে বলে জানান তিনি। এ বছর ‘ক’ ইউনিটের অধীনে ১ হাজার ৫৯৩টি আসনের বিপরীতে ৬৫ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। ভর্তি ও আসন বিন্যাস সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://kaunit.univdhaka.edu) বা (www.admission.uivdhaka.edu) পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১৯ ঘ.