২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষা: ঢাবির ‘ক’ ইউনিটের আসন বিন্যাস প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ১২ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ১২ অক্টোবর। সকাল ১০টা থেকে শুরু হয়ে পৌনে ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করে বলা হয়, পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে মোট ৭৭টি কেন্দ্রে আসনের ব্যবস্থা করা হয়েছে। এ বছর ‘ক’ ইউনিটে ৬৫ হাজার ৫৬৮ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে। এছাড়া http://kaunit.univdhaka.edu এই ওয়েবসাইটে অথবা মোবাইল ফোন থেকে ১৬৩২১ নম্বরে এসএমএস করেও আসন বিন্যাস জানা যাবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স রিসিভার নিয়ে যাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/আরএ/১৩৫৪ ঘ. আসন বিন্যাস দেখতে ক্লিক করুন