জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষ স্নাতকে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবে ৮৮ জন শিক্ষার্থী।
শুক্রবার ভর্তি পরিচালনা কমিটির সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এ বছর ছয়টি অনুষদ ও দুইটি ইনস্টিটিউটে মোট আবেদনপত্র জমা পড়েছে দুই লাখ ২০ হাজার নয়শ’ ২২টি। ভর্তি করা হবে দুই হাজার পাঁচশ’ শিক্ষার্থীকে।
গত বছর আবেদন জমা পড়েছিল একলাখ ৬৬ হাজার।
২০১২-১৩ শিক্ষাবর্ষে সর্বাধিক ৭৮ হাজার ৭৬২টি আবেদন জমা পড়েছে কলা ও মানবিকী অনুষদে।
১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।
এরপর ১৪ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ, ১৫ অক্টোবর আই আই টি ও সমাজবিজ্ঞান অনুষদ, ১৬ অক্টোবর আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ১৭ অক্টোবর আইবিএ জেইউ এবং কলা ও মানবিকী অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলা বিভাগের পরীক্ষা হবে। ১৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা এবং ২০ অক্টোবর একই অনুষদের ইংরেজি, ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা হবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৭০৮ ঘ.
bdnews24