২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১২ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১০টায় দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) একযোগে পরীক্ষা হবে। ইতোমধ্যে বৈধ প্রার্থীদের নামে প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে। তবে কোনো প্রার্থী প্রবেশপত্র না পেলে আবেদন পত্রের সঙ্গে দেওয়া ছবির অনুরূপ দুই কপি পার্সপোট আকারের সত্যায়িত ছবিসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ অক্টোবরের মধ্যে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৭২৫ ঘ.