২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ক্যাম্পাসে বিস্ফোরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার রাতে কয়েকটি বিস্ফোরণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার রাতে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে শাহপরান হল ও সৈয়দ মুজতবা আলী হলের মাঝামাঝি স্থানে এ বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে। জালালাবাদ থানার ওসি সেলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শব্দগুলো ককটেল না গুলির সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে আগামীকাল (রোববার) থেকে পরীক্ষা হওয়ার কথা রয়েছে বলে শিবির এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ওসি আরো বলেন, ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায় বলেন, “আমরা প্রক্টরিয়াল বডির সদস্যরা খবরটি শোনার পর ঘটনাস্থলে গিয়েছি। বিস্তারিত জানার পর ব্যবস্থা নেব।” গত ১১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমকে গ্রেপ্তার করার পর ছাত্রলীগ আনন্দ মিছিল করলে শিবিরের সঙ্গে সংঘর্ষ হয়। এর জেরে ১৫ তারিখ থেকে শিবির ক্যাম্পাসে ধর্মঘট ডাকে। ওই অবস্থার মধ্যে কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করলেও ক্লাস যথারীতি চলছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পর্যন্ত সব বিভাগের পরীক্ষা স্থগিত ছিল। রোববার থেকে আবার পরীক্ষা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৪ ঘ.