২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে পরীক্ষার ফলে অনিয়মের অভিযোগ

পরীক্ষার ফলে অনিয়মের অভিযোগ এনে তা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের øাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার ফলে অনিয়মের অভিযোগ এনে তা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের øাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে ফলাফল পুনর্মূল্যায়ন না হলে আন্দোলন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই বিভাগের শিক্ষার্থী মাজেদুর রহমান বলেন, পরীক্ষা শেষের তিন মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও ছয় মাসেও তা হয়নি। “পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাপে তড়িঘড়ি করে মাত্র কয়েক দিনে এ ফল প্রকাশ করা হয়। এ কারণেই ফলে অস্বাভাবিকতা, অনিয়ম হয়।” তিনি জানান, গত ২১ জানুয়ারি প্রকাশিত এ ফলে বিভাগের ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন প্রথম শ্রেণী পেয়েছেন যাদের মধ্যে ১৭ জন ছাত্রী। “অচথ অনার্সে প্রথম শ্রেণী পেয়েছিলো মাত্র পাঁচ জন যাদের মধ্যে ছাত্রী ছিলো মাত্র এক জন। আর অনার্সে যে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলো মাস্টার্সের ফলে তার অবস্থান হয়েছে দ্বিতীয় শ্রেণীতে ২২তম,” বলেন মাজেদুর। এসব বিষয়ে বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে আহমদ হোসেন সুমন নামে আরেক শিক্ষার্থী বলেন, “তিনি আমাদের কোনো প্রতিকার করতে রাজি হননি।” তবে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে তার পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করার ব্যাপারে প্রশাসন আশস্ত করেছে জানিয়ে সুমন বলেন, “সুযোগ দিলে তাকে একা কেন, আমাদের সবাইকে দিতে হবে। আমরা এই বিতর্কিত ফল মানি না।” সুমন বলেন, “পরীক্ষার ফলে এতো বেশি অনিয়ম হয়েছে, যে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণী প্রত্যাশা করে না, সে নিজের ফল দেখে সংশয় প্রকাশ করে, তার খাতায় এমন কি ছিলো যা তাদের ধারণাতীত ফল এনে দিয়েছে?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯০৯ ঘ.