ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ও সাংবাদিক বেবী মওদুদের মা প্রয়াত হেদায়েতুন নেসার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।
বুধবার উপাচার্যের দপ্তরে ‘হেদায়েতুন নেসা মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ গঠনে প্রয়াতের বড় মেয়ে বেবী মওদুদ তিন লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মীজানুর রহমানকে হস্তান্তর করেন।
এই ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের øাতক পর্যায়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজন ছাত্রীকে ‘হেদায়েতুন নেসা মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি দেওয়া হবে। øাতকোত্তর অধ্যয়নের সময় ওই ছাত্রী মাসে তিন হাজার টাকা হারে বৃত্তি পাবেন।
হেদায়েতুন নেসার বীরভূমের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এ তহবিলে অর্থ দিয়েছেন তার মেয়ে বেবী মওদুদ।
তহবিল গঠনের জন্য সাংসদ ও তার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক।
হেদায়েতুন নেসার জন্ম ১৯২৩ সালের ২০ অগাস্ট ভারতের বীরভূমে। তৎকালীন পশ্চাৎপদ সমাজে ঘরে বসেই তিনি শিক্ষা লাভ করেন। ১৯৪০ সালে তিনি বিচারপতি আবদুল মওদুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৯৮ সালের ১৯ জানুয়ারি মারা যান।
মওদুদ-হেদায়েতুন নেসা দম্পতির ছয় ছেলে ও তিন মেয়ের সবাই বর্তমানে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৪০ ঘ.
bdnews24