২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে বুধবার থেকে শীতকালীন ছুটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে। ছুটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে। ছুটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আখেরি চাহার সোম্বা ও শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ১৮-৩১ জানুয়ারি এবং অফিস কার্যক্রম ২১-২৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। হল বন্ধ থাকবে ২০-৩০ জানুয়ারি পর্যন্ত। পরদিন সকাল ৯টায় হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময়ে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন না বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০৭ ঘ.