২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মূল ক্যাম্পাসে ক্লাস ও অন্যান্য শিক্ষা কার্যক্রম সরিয়ে আনার দাবিতে ক্লাস বর্জন করেছে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 08:53 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিরফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মূল ক্যাম্পাসে ক্লাস ও অন্যান্য শিক্ষা কার্যক্রম সরিয়ে আনার দাবিতে ক্লাস বর্জন করেছে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগের মধ্যে শুধু এ বিভাগের কার্যক্রম মূল ক্যাম্পাস থেকে পাঁচ কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে পরিচালিত হয়। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করে এবং উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দবির কথা জানায়। উপাচার্য তাদের দাবির বাস্তবায়নের আশ্বাস দেন। কৃষি সম্পর্কিত এই বিভাগের øাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী আব্দুল মোমিন জানান, বিভাগের ক্লাস মূল ক্যাম্পাস থেকে পাঁচ কিলোমিটার দূরে নারিকেল বাড়িয়া ক্যাম্পাসে চলে। কিন্তু বিভাগের বেশির ভাগ শিক্ষার্থীরা হলে ও মূল ক্যাম্পাসের আশপাশেই থাকে, ফলে শিক্ষার্থীদের ক্লাস করতে সমস্যা হয়। তিনি আরো বলেন, এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাসগুলো খুুবই পুরাতন এবং যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ হওয়ায় বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটে। সোমবার বিশ্ববিদ্যালয়ের একটি বাস দুর্ঘটনায় পড়লে নয় শিক্ষার্থী আহত হয়। বিভাগের কার্যক্রম মূল ক্যাম্পাসে ফিরিয়ে না আনা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলে জানান তিনি। এ ব্যাপারে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবি ন্যায্য। এতে বিভাগের সব শিক্ষকের সমর্থন আছে। ২০০৫ সালে রাবিতে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগটি চালু হয়। চালু হওয়ার পর থেকেই নারিকেলবাড়িয়া ক্যাম্পাসেই এর কার্যক্রম চলে আসছে। বিভাগটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১১০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪৫০ ঘ.