২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শূন্য আসনে ভর্তির আবেদন রোববার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিটিউটে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে øাতক শ্রেণীতে শূন্য আসনে ভর্তির জন্য রোববার আবেদন করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিটিউটে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে øাতক শ্রেণীতে শূন্য আসনে ভর্তির জন্য রোববার আবেদন করা যাবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৫ জানুয়ারি সকাল ৯টা থেকে ১২টার মধ্যে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পরদিন ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় থাকাদের ভর্তি প্রক্রিয়া চলবে ১৭ জানুয়ারি। যারা গত ২৮-২৯ ডিসেম্বর ভর্তির জন্য আবেদন করেছিলো তাদের মধ্য থেকে ভর্তিকৃত সর্বশেষ মেধাক্রমের পরবর্তী মেধাক্রম ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে বলে বলা হয় বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৫৪ ঘ.