২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে অধ্যাপক বশিরা মান্নান ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক বশিরা মান্নান স্মারক বক্তৃতা ট্রাস্ট ফান্ড’ গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারী ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক বশিরা মান্নান স্মারক বক্তৃতা ট্রাস্ট ফান্ড’ গঠিত হয়েছে। বৃহস্পতিবার উপাচার্য দপ্তরে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান এনডিসি তার মা অধ্যাপক বশিরা মান্নানের স্মৃতি রক্ষায় এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য তিন লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে তুলে দেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে নারী উন্নয়ন বিষয়ক গবেষণামূলক ‘অধ্যাপক বশিরা মান্নান স্মারক বক্তৃতা’ প্রতি বছর অধ্যাপক বশিরা মান্নানের জন্মদিন ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রথম এই স্মারক বক্তৃতা আগামী বছর ২০১৩ সালের ৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী উন্নয়ন বিষয়ক গবেষণামূলক স্মারক বক্তৃতা আয়োজনের উদ্দেশ্যে এই দানের জন্য রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান এবং তার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। অধ্যাপক বশিরা মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.