২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনে কমিটি

দেশে আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নতুন আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্বাচন ও খসড়া আইন প্রণয়ন করবে। কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (কারিগরি ও মাদ্রাসা), মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একজন প্রতিনিধি ও জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৬৩২ ঘ.