ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধ দমনে ছাত্র ও সুশীল সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আআমস আরেফিন সিদ্দিকী।
বুধবার ঢাবি ছাত্র-শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজির (বিএসসি) দ্বিতীয় বার্ষিক সম্মেলনে তিনি বলেন, “অপরাধীরা অপরাধ করবে এটাই স্বাভাবিক, এটাই তাদের ধর্ম। কিন্তু এই অপরাধ নিরসনে দেশের সুশিল সমাজ কী ভূমিকা পালন করছে সেটাই মুখ্য বিষয়।
বর্তমান শিক্ষা ব্যবস্থা শুধু সনদপত্র অর্জনের উপায় হয়েছে- এ মন্তব্য করে উপাচার্য বলেন, তাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে।
বিএসসি’র সভাপতি অধ্যাপক কেএএম সাদউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসি’র সহ-সভাপতি ড. মোকাররম হুসাইন।
এর আগে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক্রিমিনোলজি এ্যান্ড সোস্যাল জাস্টিস’ নামে নতুর বিভাগ চালু করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
এই অনুষদে একই বিষয়ে øাতকোত্তর কোর্স চালু রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/২০১২ ঘ.
bdnews24