২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 05:54 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

গাজীপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। গত ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয় দেশের ১৪২টি কেন্দ্রে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nuadmission2011.org.bd) রোববার রাত ১০টার পর ওই ফলাফল দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৪৫ ঘ.