জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদকে দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে সহকারী অধ্যাপক ড. অশোক কুমার সাহা গত বছরের ১৩ মার্চ থেকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৫৫ ঘ.
bdnews24